সাভারের হেমায়েতপুরে হজরত আয়েশা সিদ্দীকা (রা.) বালিকা মাদরাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ অক্টোবর মাদরাসাটিতে এ হামলার ঘটনা ঘটে। মাদরাসা কর্তৃপক্ষের দাবি, নিখোঁজ এক আবাসিক ছাত্রীর পরিবারের সঙ্গে আসা বহিরাগতরা এ হামলা চালান। মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে অনাবাসিক ছাত্রীদের ছুটির […]










