Flash Story
ইরানে খামেনি নিহত
ইরানে খামেনি নিহত: ইরানে খামেনি যুগের অবসান ও ইতিহাস-পরবর্তী মধ্যপ্রাচ্য
ইরানে হামলা
ইরানে হামলা: ইরানজুড়ে মিসাইল ও এয়ারঅ্যাটাক – মার্কিন ও ইসরায়েলের যৌথ আক্রমণ বিশ্লেষণ।
ফের ভূমিকম্প
ফের ভূমিকম্প- রমাদান মাসের শুক্রবার জুম্মাহর নামাযের পর সারাদেশে ভূমিকম্প অনুভূত
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি- রমাদানেও লাগামহীন দ্রব্যের মূল্য ও সাধারণ মানুষের ভোগান্তি
রমাদানের প্রথম দিন ২০২৬
রমাদানের প্রথম দিন ২০২৬: প্রথম রোজা সম্পন্ন, রহমতের নতুন সূচনা
ভিটামিন ডি
ভিটামিন ডি: উপকারিতা, ঘাটতির লক্ষণ, খাদ্য তালিকা ও সঠিক মাত্রা।
ভোটের ফলাফলের আদ্যোপান্ত ২০২৬
ভোটের ফলাফলের আদ্যোপান্ত ২০২৬: বিপুল পরিমাণে ভোট কারচুপির অভিযোগ ও আসনভিত্তিক বিশ্লেষণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচন: ভোট ঘিরে জামায়াত–বিএনপির সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের বিশ্লেষণ
কাবুলে বিস্ফারণের দায় স্বীকার
কাবুলে বিস্ফোরণের দায় স্বীকার: ইসলামিক স্টেট আইএস কি সত্যিই দায়ী? 
syed-muhammad-rezaul-karim
Share this article

সংস্কার ছাড়া নির্বাচন হতে দিবো না, ড. ইউনূসকে গোপন জ্বীনে ধরেছে: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম বলেছেন, “সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বর্তমান সরকারকে বসানো হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু এখনো সেই সংস্কারের বাস্তবায়ন হয়নি। জুলাই সনদের আইনি বাস্তবায়ন ও সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের আয়োজন জনগণ মেনে নেবে না।”

এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রেজাউল করিম অভিযোগ করেন, “ড. ইউনূসকে গোপন জ্বীনে ধরেছে। তাঁকে ঘিরে নানা রকম গোপন চাল-চলন চলছে। আমরা চাই রাষ্ট্র সংস্কারের যে শর্তে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি দ্রুত কার্যকর হোক।”

তিনি আরও বলেন, “পিআর (Proportional Representation) পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে। জনগণের কণ্ঠস্বর ও ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন কোনো অর্থ বহন করবে না।”

দেশে যে সংকট তৈরি হয়েছে তার সমাধান একমাত্র সুষ্ঠু সংস্কার ও জনগণের অধিকার নিশ্চিতের মাধ্যমে সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দাবি আদায়ের জন্য মাঠে থাকবে বলেও জানানো হয়।


Share this article

Leave a Reply

Back To Top