Flash Story
ভোটের ফলাফলের আদ্যোপান্ত ২০২৬
ভোটের ফলাফলের আদ্যোপান্ত ২০২৬: বিপুল পরিমাণে ভোট কারচুপির অভিযোগ ও আসনভিত্তিক বিশ্লেষণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচন: ভোট ঘিরে জামায়াত–বিএনপির সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের বিশ্লেষণ
কাবুলে বিস্ফারণের দায় স্বীকার
কাবুলে বিস্ফোরণের দায় স্বীকার: ইসলামিক স্টেট আইএস কি সত্যিই দায়ী? 
আফগানিিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণ
আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণ: শাহর-ই-নাও এলাকায় রক্তাক্ত সোমবার
ইন্দোনেশিয়ার ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের সন্ধান
ইন্দোনেশিয়ার ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের সন্ধান: রহস্য, অনুসন্ধান ও উদ্বেগজনক বাস্তবতা
উত্তরার অগ্নিকাণ্ডের ভয়াবহ অবস্থা
উত্তরার অগ্নিকাণ্ডের ভয়াবহ অবস্থা: একটি সকাল, কয়েকটি নিভে যাওয়া জীবন
ঋণের জামিদার হওয়াতেই প্রাণ গেল মা মেয়ের
ঋণের জামিদার হওয়াতেই প্রাণ গেল মা মেয়ের- ঢাকার কেরাণীগঞ্জে ঋণের জামিদার হওয়াতে প্রাণ গেল গৃহ শিক্ষিকার হাতে
প্রাকৃতিক গ্যাস সংকট ও সিলিন্ডার গ্যাসের সিন্ডিকেট
 প্রাকৃতিক গ্যাস সংকট ও সিলিন্ডার গ্যাসের সিন্ডিকেট- নাভিশ্বাস ঢাকার জনজীবন
স্বাধীন দেশে স/ন্ত্রা/সী হামলা চালিয়ে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অপহরণ
ভোটের ফলাফলের আদ্যোপান্ত ২০২৬
Share this article

ভোটের ফলাফলের আদ্যোপান্ত ২০২৬-

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটি ছিল জুলাই ২০২৪ বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর প্রথম মৌলিক গণপরিচালিত নির্বাচন — যেখানে বহুল আলোচিত রাজনৈতিক দলের অন্তরায় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

মূলত ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয় (শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত)।

মোট ফলাফল – কোথায় কে জিতেছে?-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) ও জোট:

মোট ২০৯–২১২ আসন (BNP ও মিত্রশক্তি) শুধুমাত্র BNP  ২০৯ আসন জিতেছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

BNP দেশের দীর্ঘ ২০ বছর পর আবার সরকার গঠনের জন্য বিবেচিত অবস্থানে পৌঁছেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলাম & মিত্রশক্তি:

 ৬৮–৭৭ আসন- জামায়াত ও সহযোগী দলগুলো একাধিক আসনে দ্বিতীয় স্থান লাভ করেছে।

ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP):

৬ আসন- তাদের ছাত্র ও তরুণ ভিত্তিক জোট ছিল, কিন্তু সীমিত বিজয় অর্জন করেছে।

স্বতন্ত্র ও ক্ষুদ্র দল:

৭–১০ আসন স্বাধীন প্রার্থী ও ক্ষুদ্র দলগুলো পেয়েছে।

সারসংক্ষেপ:

  • BNP-জোট: 70% আসন
  • জামায়াত-মিত্রশক্তি: 25% আসন
  • NCP ও অন্যান্য: 5% আসন

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে –

এবারের নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ টি।

আসনভিত্তিক প্রাথমিক ফলাফলের কিছু উদাহরণ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। কিছু জেলা ও আসনভিত্তিক ফলাফল নিচে তালিকাভুক্ত করা হলো।

ঢাকা মহানগরী (২০টি আসন):

| আসন নং | বিজয়ী প্রার্থী | দল/জোট |

| ঢাকা-১ | খোন্দকার আবু আশফাক | বিএনপি |
| ঢাকা-২ | আমানউল্লাহ আমান | বিএনপি |
| ঢাকা-৩ | গয়েশ্বর চন্দ্র রায় | বিএনপি |
| ঢাকা-৪ | সৈয়দ জয়নুল আবেদীন | জামায়াত |
| ঢাকা-৫ | মোহাম্মদ কামাল হোসেন | জামায়াত |
| ঢাকা-৬ | ইশরাক হোসেন | বিএনপি |
| ঢাকা-৭ | হামিদুর রহমান | বিএনপি |
| ঢাকা-৮ | মির্জা আব্বাস | বিএনপি |
| ঢাকা-৯ | হাবিবুর রশিদ | বিএনপি |
| ঢাকা-১০ | শেখ রবিউল আলম | বিএনপি |
| ঢাকা-১১ | নাহিদ ইসলাম | এনসিপি |
| ঢাকা-১২ | সাইফুল আলম | জামায়াত |
| ঢাকা-১৩ | ববি হাজ্জাজ | বিএনপি |
| ঢাকা-১৪ | মীর আহমাদ বিন কাসেম | জামায়াত |
| ঢাকা-১৫ | ডা. শফিকুর রহমান | জামায়াত |
| ঢাকা-১৬ | আব্দুল বাতেন | জামায়াত |
| ঢাকা-১৭ | তারেক রহমান | বিএনপি |
| ঢাকা-১৮ | এস. এম. জাহাঙ্গীর | বিএনপি |
| ঢাকা-১৯ | দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন | বিএনপি |
| ঢাকা-২০ | মো. তমিজ উদ্দিন | বিএনপি |

অন্যান্য জেলার উল্লেখযোগ্য আসনের ফলাফল:

| জেলা | আসন নং | বিজয়ী প্রার্থী | দল/জোট |

| বগুড়া | বগুড়া-৬ | তারেক রহমান | বিএনপি |
| ঠাকুরগাঁও | ঠাকুরগাঁও-১ | মির্জা ফখরুল ইসলাম আলমগীর | বিএনপি |
| কুমিল্লা | কুমিল্লা-৪ | হাসনাত আব্দুল্লাহ | এনসিপি |
| পঞ্চগড় | পঞ্চগড়-১ | মোহাম্মদ নওশাদ জমির | বিএনপি |
| ব্রাহ্মণবাড়িয়া | ব্রাহ্মণবাড়িয়া-২ | রুমিন ফারহানা | স্বতন্ত্র |
| সিলেট | সিলেট-২ | তাহসিনা রুশদীর (লুনা) | বিএনপি |
| মানিকগঞ্জ | মানিকগঞ্জ-৩ | আফরোজা খানম | বিএনপি |
| কিশোরগঞ্জ | কিশোরগঞ্জ-৪ | ফজলুর রহমান | বিএনপি |
| গোপালগঞ্জ | গোপালগঞ্জ (৩টি আসন) | বিএনপির প্রার্থীরা | বিএনপি |

ভোট কারচুপির অভিযোগ-

নির্বাচনের পর ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) বিভিন্ন আসনে ফলাফল পরিবর্তন, তদারকি ব্যাহত, বিরোধী ফলাফল গোপন করে ফল প্রকাশের অভিযোগ করেছে।

ঢাকা-১৫ -এ ভোট গণনা বিশাল ব্যবধান থাকায় জামায়াত-প্রার্থী এগিয়ে ছিল; হঠাৎ BNP-প্রার্থী জয়ী দেখানো হয়েছে।

ঢাকা-৮ আসনে এনসিপি নাসির উদ্দীন পাটওয়ারী বিপুল ভোট পেলেও শেষ পর্যন্ত অনেক নাটকীয়তার পর মির্জা আব্বাসকে জয়ী দেখানো হয়েছে। আর এই আসনের ফলাফল দীর্ঘসময় ধরে চলেছে। মির্জা আব্বাস সহ তার স্ত্রী ও তাদের দলের আনাগোনা দেখা যায় ভোট গণনার সময় যা নিতান্তই বেআইনী। বিভিন্ন মিডিয়াতে তাদের অনেক অনিয়ম দেখার পরেও বিএপির জয় ঘোষিত হয়েছে।

ঢাকা-১৭, ৭, ১৪সহ বিভিন্ন আসনে বর্জিত ব্যালট যুক্ত, ভোটের ফল পরবর্তিতে পাল্টানো, এবং ফলাফল ঘোষণা প্রত্যাশিত সময়ের অনেক পর করা হয়েছে। বিভিন্ন আসনের কেন্দ্রে জামায়াতের ভোটের সংখ্যা বেশি হলেও শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের বেশি ভোটের সংখ্যা দেখানো হয়েছে যা ভোট কারচুপিকে ইঙ্গিত করে। সেই সাথে বিভিন্ন মিডিয়াগুলো নিরপেক্ষ না থেকে বিএনপির তোষামদির বিষয়টি স্পষ্ট দেখা গেছে।

পুরো দেশের জনগণ জামায়েতের সুস্পষ্ট সাংগঠনিক দক্ষতা, নৈতিকতা, চারিত্রিক বৈশিষ্ট্য ও সততার জন্য তাদেরকে ভবিষ্যত কর্ণধার হিসেবে দেখতে চেয়েছিল। কিন্তু বিরাট ভোট চুরি আবার দেশটাকে এক অনিশ্চিত সম্ভাবনার দিকে ঠেলে দিয়েছে। কারণ বিএনপির দলের সন্ত্রাসবাদী আচরণ, চাদাঁবাজী, টেন্ডরবাজী, টাকা পাচার নতুন নয়। আওয়ামীলিগ পতনের পর জুলাইয়ের পর থেকে বিএনপির দল বিভিন্ন দখলদারীতে ছিল নির্বাচনের আগেই। এখন এই ভোট কারচুপি করে বেশি আসনে জয় করে তারা ক্ষমতায় এসে যদি এ ধারা অব্যাহত রাখে তবে এ দেশ রাজনৈতিক, অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়বে। সারাদেশ এক গভীর বিপদের সম্মুখীন হবে। দেশের জনগণ হিসেবে এখন আমাদের কাজ হবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আমরা সবাই এক নতুন আজাদীর বাংলাদেশ চাই যার জন্য জুলাইতে বাংলার বীর সন্তানরা শহীদ হয়েছে, শহীদ হয়েছে আবরার, হাদীসহ বাংলার মেধাবী ও দামাল ছেলে। আমরা কেউ আর ভারতের আধিপত্য চাইনা আমাদের দেশে আর চাইনা কোনো ফ্যাসীবাদ। আমরা চাই ক্ষমতায় যে আসুক তারা যেন দেশকে কিভাবে এগিয়ে নেয়া যায় সে লক্ষ্যে কাজ করে। দলের ভেদাভেদ ভুলে সবাই মিলে দেশের কল্যাণে কাজ করে।

নির্বাচন কমিশনের ভূমিকা-

যদিও নির্বাচন কমিশন (EC) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছে, অনেক বিরোধী দল দাবি করেন যে কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ ছিল – বিশেষত যখন কিছু বিরোধী দল বলেছে ফলপত্র ঠিকমতো যাচাই হয়নি। বেশ কিছু জায়গায় ভোটের মধ্যে অনিয়মের প্রমাণ মিলেছে। বিএনপির দলের বেশ কিছু কর্মী বিভিন্ন কেন্দ্রে ভোটে অনিয়ম করেছে তার ভিডিও প্রমাণাদি রয়েছে।

আন্তর্জাতিক প্রভাব ও অভিযোগ-

কিছু রাজনৈতিক বিশ্লেষক ও সমাজমাধ্যমে অভিযোগ উঠেছে যে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা নির্বাচনে কিছু দলের পক্ষে সহায়ক ছিল — যদিও আন্তর্জাতিক সংবাদ রিপোর্টগুলো সাংগঠনিকভাবে ভারত সরাসরি ফ্রড করত এমন প্রমাণ প্রদান করেনি।

তবে ভারতের উচ্চ পর্যায়ের নেতারা BNP-এর জয়কে স্বাগত জানিয়েছেন এবং নির্বাচনকে একটি শান্তিপূর্ণ গণপরিচালিত নির্বাচন বলে অভিহিত করেছেন।

বিতর্ক ও জনগণের প্রতিক্রিয়া-

 ভোটের সময় ও গণনা:

অনেক কেন্দ্রে ভোটগ্রহণের পরে ফল ঘোষণা রাতের মধ্যেই শেষ হয়নি এবং গণনা প্রক্রিয়া দীর্ঘ সময় নিল। এর ফলে সাধারণ জনগণ ও বিরোধীরা গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্ন করেন। সাধারণ জনগণের অনেক ভোট আগে থেকেই দেয়া হয়ে গেছে বলে তারা অভিযোগ করেছে।

 সোশ্যাল মিডিয়া ও ভিডিও ক্লিপ:

মাধ্যমিক সোশ্যাল মিডিয়াতে ভোটারদের ঠিকমতো ভোট দেওয়ার সুযোগ না পাওয়া, জীবিত নাম থাকা সত্ত্বেও পোস্টাল ভোট ভুলভাবে গণনা করা — এমন ভিডিও ও অভিযোগ ব্যাপক ছড়িয়েছে, যদিও এর সত্যতা যাচাই প্রবাসী ব্যবহারকারীরা নিজেরাই করছেন।

উপসংহার-

২০২৬ সালের বাংলাদেশ নির্বাচনের ফলাফলে BNP ও জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং জামায়াত-সহ অন্যান্য দলও কিছু আসনে বিজয়ী হয়েছে।

একই সাথে নির্বাচনের স্বচ্ছতা, গণনা পদ্ধতি ও সময় নিয়ে বিরোধীদের অসন্তোষ এবং অভিযোগ এসেছে — যার ফলে এই ভোটের ছবি সম্পূর্ণভাবে চূড়ান্ত ও বিতর্কমুক্ত বলা কঠিন। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভোট কারচুপির অভিযোগ ছড়িয়ে পড়েছে যে কোনো বড় রাজনৈতিক দল বা নির্বাচন কমিশন স্বরূপ কার্যক্রমে স্বচ্ছ নয়।

সাধারণ প্রশ্ন ও উত্তর-

এই নির্বাচন কি প্রকৃতপক্ষে বৈধ হয়েছিল?

অনেকে বলেছেন এটি শান্তিপূর্ণ ও তরুণ ভোটার সক্রিয় ছিল। তবে বিরোধীরা কিছু আসনে ভোটের ফল পাল্টানো, গণনা প্রসেসে অনিয়ম, এবং EC-এর অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

 বিএনপি ও জামায়াতের আসন ভাগ কি সত্যিই বিপুল ব্যবধান?

হ্যাঁ। অধিকাংশ গণমাধ্যমে দেখা যাচ্ছে BNP প্রায় ২০০+ আসন, জামায়াত-মিত্রশক্তি ৭০ আসন পেয়েছে।

কেউ প্রমাণ পেয়েছে যে ভোট কারচুপি হয়েছে?

অনেক কেন্দ্রে মারামারি, বিশৃঙ্খলা, ককটেল বিস্ফোরণ দেখা গেছে। একজন জামায়ত নেতার মৃত্যু হয়েছে। আবার অনেক কেন্দ্রে ভোট কারচুপির ঘটনার ভিডিও প্রমাণাদি দেখা গেছে।


Share this article

Leave a Reply

Back To Top